নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড এর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাচামালের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান হত্যা মামলায় সাদিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাচামালের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান হত্যা মামলার এজাহার ভুক্ত ৯নং আসামী মামলা নাম্বার ২ গতকাল রবিবার ধারা ১১৪ /৩০২ /৩৪ পেনাল কোড (দন্ড বিধি) সাদিকুল ইসলাম(২২), পিতা-আমান আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- স্যান্ডালপুর কে রবিবার (৪ মে) রাতেই গ্রেফতার করে সোমবার সকালে (৫ মে) বিধি মোতাবেক টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ধনবাড়ী থানা পুলিশ।
এ বিষয়ে ধনবাড়ী থানার তদন্ত ওসি মীর সেলিম জানান, গোপন সংবাদ পেয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ স্যার এর নেতৃত্বে এস আই আকরাম, এস আই জাহাঙ্গীর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে’।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর জানান, মিজানুর হত্যা মামলার এজাহার ভুক্ত বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।


















