বেনাপোল (যশোর) সংবাদদাতা :
যশারের শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনর বিরুদ্ধে ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী নিকট হতে বিদায় অনুষ্ঠানের নামে জনপ্রতি ৪শ টাকা করে চাঁদা আদায়ের অভিযাগ উঠেছে।
এ ঘটনায় অবিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বিগত সরকারের আমলে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে পরিচিত ছিল। তিনি আওয়ামীলীগ সরকারের শেষ মেয়াদে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। যে কারণে তার বিরুদ্ধে স্কুলের অন্য শিক্ষকরা কেউ মুখ খুলতে সাহস পাইনা। তিনি এখনও দাপটের সাথে তার কর্মস্থলে দাপিয়ে বেড়াচ্ছেন।
জানা গেছে, এ বছর বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ ২০২৫ সাল অনুষ্ঠিত এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ১১০ জন। তাদের বিদায় উপলক্ষে ৬ এপ্রিল উক্ত প্রতিষ্ঠানে একটি বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সম্পন করতে প্রতিটি পরীক্ষার্থীদর কাছ থেকে নেওয়া হয় ৪শ টাকা করে। মােট আদায় হয় ৪৪ হাজার টাকা। এর মধ্যে নাম মাত্র কিছু টাকা খরচ দেখিয়ে বাকি টাকা প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন আত্মস্বাত করেছে বলে অভিযােগ অবিভাবক, কিছু শিক্ষক ও পরীক্ষার্থীদের।
প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, সহকারী শিক্ষক ফারুক হাসান বিষয়টি জানেন।
সহকারী শিক্ষক ফারুক হাসান বলেন স্কুলে বিদায় অনুষ্ঠানের জন্য ২শ টাকা ও মডেল টেষ্ট পরীক্ষার ফি বাবদ প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে মােট ৪শ টাকা করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা, কাজী নাজিব হাসান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযাগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


















