সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (৩৮) এর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল গামী একটি কাভার্ড ভ্যান ও রাজাপুর গামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে বসা যাত্রী সুজন ঘটনাস্থলেই মারা যান।
রোববার (৩০ মার্চ) বিকেলে খুলনা-বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাঘরি বাজার সংলগ্ন ওয়ালটন শো রুমের সামনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


















