মোঃ নাঈম উদ্দিন সিরাজী শাহজাদপুর সংবাদদাতা :
“৮ মার্চ বিশ্ব নারী দিবস” উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল— “নিরাপদে থাকুক সমাজের সকল নারী ও শিশুরা।”
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কেবলমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সমতাভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পারবো।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


















