মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
ডেভিল হান্ট কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অপারেশ চালিয়ে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সেনাবাহিনীর সহযোগিতায় জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুড়িগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শ্রী বদল কুমার সরকার।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মুরাদ হোসেন (৩৫), ভাঙ্গামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুল চন্দ্র ভদ্র (৬০), নাওডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শ্রী লাল বাবু (৪০), শিমুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা (২৫), যুবলীগের সদস্য বুলবুল আহম্মেদ (৩৩) উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী বিনোদ চন্দ্র রায় (৫৫), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল মজিদ (৩৬), বামনডাঙ্গা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সম্রাট (৩৪), চিলমারী উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫), রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম (২১), বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম (৪২), এবং ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান সরকার, জয়মনিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ।
আজ বুধবার কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে পুলিশ সুপার মাহফুজুর রহমান আরো জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে জেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে ।


















