সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) র্যাব সদস্যরা রাত ১১ টার দিকে তাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশে সোপর্দ করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।
এ বিষয়ে ঢাকার পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।


















