মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী ঐশী পরীক্ষা না দিয়েও পাস করার ঘটনায় ওই বিভাগের শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম প্রফেসর ড. রুহুল আমিন। সুরাইয়া ইয়াসমিন ঐশী গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস, শিরোনামে বাংলা ভয়েস অনলাইন সহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর সেই শিক্ষক প্রফেসর ড. রুহুল আমিনকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপাচার্যের স্বাক্ষর করা অব্যাহতিপত্র প্রফেসর ড. রুহুল আমিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তার জায়গায় পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজাম।
















