মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
মেডিকেলে ভর্তির চান্স পেয়েছেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ডাক্তার আফিল উদ্দীন ডিগ্রী কলেজের দুই মেধাবী শিক্ষার্থী।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির চান্স পাওয়া দুই শিক্ষার্থী আল জুবায়ের ও তাকিয়া সুলতানাকে ফুলের সংবর্ধনা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কলেজের হলরুমে তাদের দুইজনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর নূর হুসাইন, আলমগীর কবির, আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মিলন প্রমুখ।
মেডিকেলে ভর্তির চান্স পাওয়া দুই শিক্ষার্থী হলেন, উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আল জুবায়ের। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছে। অন্য শিক্ষার্থী হলেন, বাগআঁচড়া গ্রামের ফারুক আহমেদের মেয়ে তাকিয়া সুলতানা। সে মানিকগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছে। তারা দুই জন পিএসসি ও জেএসসিতে জিপিএ ৫ পেয়ে বৃত্তি অর্জন এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়ে উত্তির্ন হয়েছিলো।
আল জুবায়ের বলেন, আমি খুব খুশি, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
তাকিয়া সুলতানা বলেন, ছোট বেলা থেকে ইচ্ছা ছিলো ডাক্তারি পেশায় নিয়োজিত হবো, আল্লাহ আমার সে আশা পুরন করেছেন, আমি পড়াশুনা শেষ করে ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন।
বাগআঁচড়া আফিল উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য রফিকুল ইসলাম বলেন, এ বছরও আমাদের কলেজ থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে দুইজন শিক্ষার্থী ভর্তির চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।
















