মো: নাঈম উদ্দিন সিরাজী, (শাহজাদপুর) সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে খুকনী ইউনিয়ন ও খোকসা বাড়ি জায়েদ বিন হারিয রাহমাতুল্লাহ ইয়াতিম খানায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং খুকনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন মিয়া সহকারী প্রকৌশলীর জনস্বাস্থ্য প্রশাসক, এনায়েতপুর থানা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন,খুকনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাল মিয়া মেম্বার প্রমুখ।
















