শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট পরীক্ষার্থী ছিলেন ৫৩৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৩৮ জন, স্কুলটিতে পাশের হার ১০০%।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী (বাস্তবায়ন) কর্মকর্তা অনিত বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ন-আহবায়ক ও শার্শা থানা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর হোসেন, শার্শা থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, আব্দুর রশিদ, সাবেক সেচ্ছাসেবক দল নেতা আলমগীর করির, জামাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে তিনজন বর্ষসেরা মেধাবী শিক্ষার্থী’ ও প্রতি ক্লাসের পাঁচজন সেরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ (পুরস্কার) তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
















