নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের ১৪ নং ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন মোড়ে মোড়ে ডাস্টবিন স্থাপন করেছে সমাজসেবক মাজহারুল ইসলাম এলিচ ও তার টিমের কর্মীরা ।
আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকালে শহরের বড় কালীবাড়ী ও খালি কাটার মোড়ে এ ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় সমাজসেবক মাজহারুল ইসলাম এলিচ ব্যবসায়ী ও জনসাধারণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দেন।
ডাস্টবিন স্থাপনের উদ্বোধন করেন সমাজসেবক মাজহারুল ইসলাম এলিচ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবক টিমের কর্মীরা।
ডাস্টবিন স্থাপনের সময় জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সমাজসেবক মাজহারুল ইসলাম এলিচ বলেন, ‘নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আমরা ডাস্টবিন স্থাপন করে যাচ্ছি এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। আমরা ধারাবাহিক ভাবে এই কাজ করে যাবো।
















