মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
বর্ণিল আয়োজনে যশোর থেকে প্রকাশিত দৈনিক বাংলার ভোর পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য, দোয়া অনুষ্ঠান ও কেক কেটে জন্মদিন উদযাপিত হয়।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। ফুলের শুভেচ্ছা সিক্ত হয় বাংলার ভোর পরিবার।
প্রকাশক ও সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন জ্যোতির সভাপতিত্বে, ও সাংবাদিক ইন্দ্রজিৎ রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) পরিচালক পারভীন সুলতানা রাব্বি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তোহিদুর রহমান, দৈনিক কল্যাণের সম্পাদক ইকরাম উদ-দৌল্লা, দৈনিক রানারের (ভারপ্রাপ্ত) সম্পাদক কবিরুল হক দিপুসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক মন্ডলী, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন।
















