মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শায় নিজস্ব অর্থায়নে ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে গোগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ও বিএনপির নেতা সুলতান আলীর নিজস্ব অর্থায়নে এ চাউল বিতরণ উদ্বোধন করা হয়।
এ সময় ২১৫ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২৫ কেজির এক বস্তা করে চাল বিতরণ করা হয়।
সুলতাল আলী বলেন, দীর্ঘ ১৭ বছর গোগা ইউনিয়নে বিএনপির নেতাকর্মিরা বঞ্চিত ছিলো। এখন সু’সময় এসেছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিলো সুবিধা বঞ্চিতদের জন্য কিছু করবো। আজ তাদের মাঝে কিছু চাল দিতে পেরে আমি খুব খুশি। এবং সমাজে অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারি এজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোগা ৫ নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সভাপতি সোলাইমান হোসেন, সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা অজিয়ার রহমান, ইক্রামুল হোসেন, আব্দুল ওহাবসহ এলাকার গণ্যমন্য ব্যক্তিবর্গ।
















