মো. সোহাগ হেসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের আয়োজনে এ বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা আলম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ন- আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক শাহাজান কবির, ইয়াকুব ধাবক, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা যুবদলের যুগ্ন- আহবায়ক মেহেদী হাসান, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, রাজু মোল্ল্যা, কালাম আজাদ।
অপরদিকে বাগআঁচড়া ইউনিয়নের যুগ্ন- আহবায়ক মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বাগআঁচড়ার হল পট্টিতে বিএনপির কার্যলয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল, ওলিয়ার রহমান, বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু, মিকাইল হোসেন মনা, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা, যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন, যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ।
পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথকভাবে দুটি র্যালী বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শ’শ স্থানে এসে শেষ হয়।
















