এস এম শরিফুল ইসলাম, নড়াইল সংবাদদাতা :
নড়াইলের সদর উপজেলার তুলারামপুর এরঅকায় গরু চোর সন্দেহে করে তিনজন কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুরনবী(৩৫) ও দুলাল (৩২) নামে দু’জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। অপর জন ওই রাতেই পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান তরফদারের বাড়িতে চারজন ব্যক্তি গরু চুরি করতে হানা দেয়। এ সময় বাড়িতে তার কুকুরটি ডেকে উঠলে বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয় মসজিদের গরু চোর আসছে বলে মাইকে ঘোষণা দিলে লোকজন জড়ো হতে তাকে। এসময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন পালিয়ে যান।
তুলরামপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তুলরামপুর এলাকা থেকে একাধিক গরুচুরি ঘটনা ঘটেছে। তবে ঢাকা-নড়াইল-যশোর হাইওয়ের পাশে দিয়ে আমাদের যত বাড়ি আছে সবার বাড়ি থেকেই গরুচুরি হয়েছে। প্রতি রাতেই নছিমনে করে গরু নিয়ে যায় চোরেরা। এলাকাবাসী বেশ কিছু দিন ধরে রাত জেগে পাহারা দিয়েও ধরতে পারছে না। আজ রাতে তিনজন কে ধরে গণপিটুনি দিয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
















