ইয়াহিয়া খান, চৌহালী সংবাদদাতা :
সিরাজগঞ্জে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখা।
এনায়েতপুর থানা শাখার উদ্যোগে ২০০৬ সালে রক্তাক্ত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ট্রাজেডি দিবস উপলক্ষে “খুনিদের বিচার নিশ্চিত করার দাবীতে ও শহীদদের স্মরণে” দোয়া ও আলোচনা সভা এবং লগি-বৈঠা দিয়ে জামাতের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে এ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮অক্টবর) দুপুর ৩ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার আমির ডাঃ সেলিম রেজার সভাপতিত্বে এনায়েতপুরের অলিতে গলিতে বিক্ষোভ মিছিল শেষে এনায়েতপুর হাট চত্বরে এসে সমবেত হন।
এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন ও এনায়েতপুর থানা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মোঃ আলী আলম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।
এ সময় প্রাধান অতিথি বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল। মানুষ হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মরদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল। ওই ‘হত্যাকান্ডে’ জড়িত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল গণ হত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমির আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুর থানা শাখার সভাপতি শেখ মোঃ আইয়ুব আলী, মোঃ ডাঃ ইদ্রিস আলী, মোঃ আব্দুল আলিম, মোঃ হারুন বেপারী
প্রমুখ।
















