বাংলা ডেস্ক :
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্য জব্দ করে যৌথবাহিনী।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লালবাগ থানার ওসি ক্যশৈনু মারমা বলেন, ‘এ এলাকার সচেতন ছাত্রমহলের দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুত করা ৬৫০ বোতল টিসিবির সয়াবিন তেল এবং এক হাজার ৩৪০ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।
জব্দ করা ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল সরকারি গুদামে ফেরত পাঠানোর পাশাপাশি আটকদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন লালবাগ থানার ওসি।
















