বাংলা ভয়েস ডেস্ক :
ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ার কারণে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে এবার বরখাস্ত করেছে সরকার।
বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ সোমবার (অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ওএসডি হওয়া কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফেসবুকে সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নিয়ে মিজ ঊর্মির দেয়া পোস্টের জেরে গত দুইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনায় হয়।
















