মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক এসব বাংলাদেশিরা অবৈধ উপায়ে ভারত গিয়েছিল। বুধবার ভোর ৫টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো— আশরাফুল আলম (২৬), সে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর বাজার এলাকার ইয়াকুব আলীর ছেলে, তোফাজ্জল হোসেন (২৯), ঈশ্বরগঞ্জ উপজেলার চর জীতর এলাকার আব্দুল হালিমের ছেলে,একই জেলার ফুলপুর উপজেলার নারিকেলী এলাকার ওসমান আলীর ছেলে নবী হোসেন (২৬), একই উপজেলার সিংহের শবর এলাকার আক্কেল আলীর ছেলে ফুরকান আলী (৩১), কাতলী এলাকার রমজান আলীর ছেলে হযরত আলী (৩৬), চর গোয়াডাঙ্গা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫), হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজার এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ওয়ালিউল্লাহ (২৫), ভালুকা উপজেলার মোহাম্মদপুর এলাকার আশরাফ পাঠানের ছেলে ওবায়দী হাসান (২২), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুনিলপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে আরিফ হোসাইন (৩৬), জামালপুর জেলা সদরের পাথালিয়া মোড় এলাকার ইসমাইল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯), নরসিংদীর পাজদুনা উপজেলার আসমান্দির চর এলাকার নুরুল আমিনের ছেলে মিজানুর রহমান (২৩) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রহমত ইল্লাহর ছেলে মনির হোসেন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেন,বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের গয়টাপাড়া বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ইসমাইল হোসেন। তিনি জানান, বুধবার ভোর ৫টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৮ পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এসময় তাদেরকে আটক করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘আটক ১২ বাংলাদেশি যুবককে থানায় নিয়ে এসেছেন বিজিবি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।
















