মাহিদুল ইসলাম শুভ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
গত ২৭ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের একটি টিম ত্রান দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে নোয়াখালী অভিমুখে যাত্রাকালে বারইয়ারহাটে দুর্ঘটনার শিকার হয়।
উক্ত দুর্ঘটনায় নিহত ফাহিম আহমেদ পলাশ সহ আর ৫ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় পলাশের হিপ জয়েন্ট সরে গিয়েছিল তাছাড়াও শরিরের বিভিন্ন জায়গায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরবর্তীতে ঢাকাস্থ সিএমএইচ এ ভর্তি করা হয়।
দীর্ঘ আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ৪ঠা সেপ্টেম্বর ভোর ৬টায় ফাহিম আহমেদ পলাশ পরলোকগমন করেন। পলাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে যেন শোকের মাতম নেমে এসেছে। আর্ত মানবতার কল্যাণে প্রাণ বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত হয়ে থাকবেন পলাশ। বন্যার্তদের সাহায্য করতে গিয়ে নিজেই প্রাণহীন হয়ে ফিরলেন পরিবারের কাছে।
















