মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামের এক শিশু আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২৬ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার সাজল মিয়ার ছেলে। তার বাবা পেশায় একজন ভ্যান চালক।
পুলিশ ও স্হানীয়রা জানান, সোহাগ মোবাইলের প্রতি খুব আসক্তি হওয়ায় সকালে তার বাবা মোবাইল ফোন লুকিয়ে রেখে কাজে যান। এদিকে সোহাগ মোবাইল না পেয়ে রুমে ঢুকে কান্নাকাটি শুরু করে এবং একপর্যায়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আত্মহত্যার বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















