মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরা কালিগঞ্জে ভুয়া চিকিৎসক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কাজলা কাশিবাটি নামক স্থানে আছিয়া ডাক্তারখানা পাইলস এ্যান্ড পলিপাস চিকিৎসালয় নামক সাইনবোর্ড টানিয়ে দেদারসে টাকা হাতিয়ে নিয়ে চলছে মনিরুজ্জামান মনির ভাউতাবাজি।
অভিযোগ আছে, মনিরুজ্জামান মনির ডাক্তারি কোন সার্টিফিকেট নেই। ডাক্তারী কোন সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তিনি নিজেকে মেডিসিন এ্যান্ড সার্জারী বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রুগীদের সাথে চিকিৎসার নামে করছেন প্রতিনিয়ত ধাপ্পাবাজি। এ ছাড়া তিনি ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বলে নিজেকে জাহির করলেও তার বয়স মাত্র ৩১ বছর। মনিরুজ্জামান মনির এমন অপকর্মের কারনে স্থানীয়রা রীতিমতো তার উপর চরমভাবে ক্ষুদ্ধ। মনিরুজ্জামান মনির মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর অপরাধ।
চিকিৎসার নামে তিনি ডিগ্রিধারী ডাক্তারের পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন। সরেজমিনে অনুসন্ধানে, জানা গেছে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রুগীদের নিকট থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ভুয়া চিকিৎসক মনিরুজ্জামান মনি।
তিনি কোন সার্জারী বিশেষজ্ঞ না হওয়া সত্বেও নিজেই রুগীদের পাইলস, ফিস্টুলার অপারেশন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মনিরুজ্জামান মনির কোন ডাক্তারী বৈধ কাগজ না থাকলেও তিনি প্রতিনিয়ত ধাপ্পাবাজি আর প্রতারণার মাধ্যমে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে। তার অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে গড়েছেন আলিশান বাড়ি কিনেছেন গাড়ি করেছেন ব্যাংক ব্যালেন্স।
এ বিষয় মনিরুজ্জামান মনির সাথে মুঠোফোনে আলাপকালে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন। এ বিষয় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতা ডাঃ বুলবুল কবির মুঠোফোনে আলাপকালে বলেন, সার্জারী বিশেষজ্ঞ না হওয়া সত্বেও যারা অপারেশন করে রুগীদের সাথে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















