মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরায় “সাংবাদিক ইউনিয়ন” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ আগস্ট বুধবার সাতক্ষীরা শহরস্থ ম্যানগ্রোভ সভাকক্ষে এক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির সভাপতির দায়িত্বভার পায় মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় আব্দুস সালাম।
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক জি,এম মোশাররফ হোসেন।
আগামী এক বছরের জন্য কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশররফ হোসেন কে সভাপতি, ও দৈনিক নওয়াপাড়ার সাতক্ষীরা প্রতিনিধি আব্দুস সালাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি শেখ আহসানুর রহমান রাজী, আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম, অর্থ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রাণী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য আবু রায়হান, আল মামুন, সদস্য তারিকুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, হাফিজুর রহমান, কে.এম শাহিনুর রহমান, রুহুল আমিন, রবিউল ইসলাম (এন’পি’এস), কামরুজ্জামান, তন্ময় মনির প্রমুখ।















