মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১১ আগষ্ট) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী ছাত্ররা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটামারী রাস্তায় ব্রিজের পাশে সন্ধ্যার পর অবস্থান নেয় তারা। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করে শিক্ষার্থীরা। পরে বস্তা ফেলে পালিয়ে যায় মাদক বহনকারী। এরপর জয়মনিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়েন উদ্দিনের সহায়তায় উদ্ধারকৃত মাদক ও একটি মোবাইল ফোন থানায় জমা দেয় তারা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের
উদ্ধারকৃত বস্তা থেকে ৯কেজি ১শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এ বিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
















