মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পুলিশের কর্মবিরতিতে জেলার সবক’টি থানার স্বাভাবিক কার্যক্রম ছিল বন্ধ। ফলে হয়ে স্হবির হয়ে পড়ে জেলার প্রশাসনিক কার্যক্রম।
বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেওয়ার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে দেশের সকল থানার পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়। সারাদেশে ৫৩৮টি থানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কুড়িগ্রামের ৯ উপজেলার ১১টি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এদিকে জেলার সবক’টি থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকেই।
এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার থেকে থানায় কার্যক্রম শুরু করেছি। এ কাজে সহযোগিতা করছেন,
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
















