মো. সোহাগ হোসেন, বেনাপোল সংবাদদাতা :
যশোরর শার্শার বাগআঁচড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোকসভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ আগষ্ট) বিকাল পাঁচ ঘটিকার সয়ম বাগআঁচড়া জিরো পয়েন্টে এ শোকসভা ও শোক র্যালিতে অনুষ্ঠিত হয়।
উক্ত শোকসভা ও শোক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর- ৮৫ শার্শা -১ আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা বিএনপি’র অন্যতম সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তিনি আাওয়া মীলীগ সরকারের ভুলনীতির কারণে সকল ছাত্রদের নিহতের ঘটনা শেখ হাসিনাকে দায়ী করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সদস্য শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের যশোর জেলা শাখার সাবেক আমির মাওলানা আজিজুল ইসলাম, শার্শা থানা যুবদল নেতা ইমদাদুল হক, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস বিশ্বাস, কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাবেক ছাত্রনেতা আলমগীর কবির, কামরুজ্জামান মুন্নাসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোক সভার শেষে র্যালিটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে বাগআঁচড়া হাই স্কুল মাঠে এসে সমাপ্ত ঘোষণা করা।
















