বাংলা ভয়েস ডেস্ক :
দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে অনেকে সেটিকে স্মৃতি হিসেবে ধরে রাখাটে চান। অনেকেই তাদের সন্তানের নাম রাখেন সেই সময়ের নানা ঘটনার নামে। এবার তেমনি এক ঘটনা ঘটেছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায়। সেখানে কারফিউ চলাকালে জন্ম নেওয়ায় বাবা-মা ওই শিশুটির নাম রেখেছেন ‘কারফিউ’।
আজ রোববার (২৮ জুলাই) শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ২২ জুলাই সন্ধ্যা ৬টায় জন্ম নেয় এই ফুটফুটে শিশু ‘কারফিউ’।
নাম রাখার বিষয়ে শিশুটির বাবা রহিম শুভ জানান, সেদিন ঠাকুরগাঁওয়ে ছিল কঠোর কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতেঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার লাবনী বসাক বলেন, পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহীতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি। সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে আমরা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ছিলাম। সেদিন শিশুটি সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। তারা উভয়ে সুস্থ ছিল। যার ফলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
















