ইয়াহিয়া খান, চৌহালী সংবাদদাতা :
সিরাজগঞ্জের চৌহালীর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাগরিকা গরু বাজারের ইজারাদার ডোগা ও বিট মালিক মো: আলী আকবর খান (মামা)।
মঙ্গলবার (৯ জুলাই) ২য় ধাপে চৌহালী উপজেলার ২নং স্থল ইউনিয়নের সন্তাষা চর, গোসাইবাড়ি, গোয়ালবাড়ি, নওহাটা গ্রামের পানিবন্দী দুইশত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এতে সহযোগিতা করেন সজীব এন্টারপ্রাইজের শিবু দাস (ইজারাদার সাগরিকা গরু বাজার), বিসমিল্লাহ এন্টারপ্রাইজের আবুল কালাম আজাদ বাবুল (ইজারাদার সাগরিকা গরু বাজার) ও আরিফ কন্ট্রাকশনের মোহাম্মদ আরিফুর রহমান আরিফ (ইজারাদার সাগরিকা গরু বাজার) এবং ডোগাও বিট মালিক আলী আকবর খান মামা।
১ম ধাপে সোমবার (৮ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাকরতলা, খুকনী ইউনিয়নের ব্রাক্ষণগ্রাম,জালালপুর গ্রামে পানিবন্দী পাঁচশত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলী আকবর খান মামার ভাইগ্না সোহাগ, ব্রাক্ষণগ্রামের মো: সুমন আহমেদ বাদশা,আব্দুর রাজ্জাক সরকার, সাংবাদিক ইয়াহিয়া খান ও মানবিক কর্মী শাহ আলম সরকার প্রমুখ।
















