মোঃ সোহাগ হোসেন, বেনাপোন সংবাদদাতা :
যশোরের শার্শায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর কবির (৪০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ টার সময় উপজেলার বাগআঁচড়া বাজারের পাশে আমিরের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলমগীর করির শার্শা উপজেলার ৭ নম্বার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে ও পল্লী চিকিৎসক ডা. সহিদুল ইসলামের ভাইপো। তার এক স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে, এঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বাগআঁচড়া বাজার থেকে বাগুড়ীর নিজ বাড়ি ফিরছিল। এসয়ম আমিরের মোড় নামক স্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো জ ১১-০১৫৫) নম্বারের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়েমুছড়ে যায়।
তবে স্থানীয়দের দাবি যশোর সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে মহাসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, মহাসড়কের গর্ত না থাকলে এই দুর্ঘটনা ঘটতো না।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















