মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা:
কক্সবাজার মহেশখালী উপজেলার তথা বড় মহেশখালীতে ছোট ভাইয়ের জানাজার নামাজ পড়ে হার্ট এটাক করে বাড়ি ফেরার আগেই আপন বড় ভাইয়ের মৃ’ত্যু হয়েছে। এতে গোটা এলাকায় শোক ছায়া বিরাজমান।
আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরের নামাজের পর ছোট ভাইয়ের জানাযা শেষে করে বাড়ি ফেরার আগেই বড় ভাইয়ের মৃ’ত্যু হয় বলে জানান এলাকাবাসী।
জানা যায়, ছোট ভাই অছিউর রহমান মারা যাওয়ার পর তার জানাযার নামাজ শেষ করে মুসল্লীরা বাড়ি ফেরার আগেই বড় ভাই মোহাম্মদ ছৈয়দও মৃ’ত্যু’র কোলে ঢলে পড়েন। নিহত উভয়েই মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের গুলগুলিয়া পাড়ার মরহুম হাজি মফজল রহমানের ছেলে ।
একই পরিবারের দুই ভাইয়ের মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
















