শাহ আলম সরকার :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন( বিকেএ) আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৩ এর এনায়েতপুর থানা শাখায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সনদ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
শনিবার (২৯ জুন) সকাল ১০ টায় অত্র এলাকার সাতটি কিন্ডারগার্টেনের ১৭৮ জন শিক্ষর্থীদের মাঝে এ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হোসেন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুজাব আলী। এনায়েতপুর হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন মিয়া, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, এনায়েতপুর ফাযিল সিনিয়র মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সাংবাদিক সোহেল রানাসহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মো: ওয়াহিদুজ্জামান।
















