মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
জব্দ গাড়ী নং- ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩। বিষয়টি নিশ্চিত করেন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
পুলিশ জানায়, শুক্রবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি প্রাইভেটকারে থাকা মাদককারবারিরা পুলিশের উপস্হিতি টের পেয়ে চেকপোস্ট থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করে। এসময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং জড়িতদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
















