মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রাম পৌর শহরে সড়ক দুর্ঘটনায় মো: ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন পোষ্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।
বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃ ইসলাম ভুট্টু (৪৬) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক পৌরবাজার এলাকায় পৌঁছালে কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা যুবলীগ কর্মী মো: ইসলাম ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















