প্রতিবেদন: শাহ আলম সরকার
সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজম ২০২০ সাল থেকে তাদের ট্যুর কার্যক্রম পরিচালনা করে আসছে।
সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট ট্যুরিজম সেলের সদস্য স্মার্ট ট্যুরিজম বর্তমানে ঢাকা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া ও রাজশাহী থেকে দেশ বিদেশের বিভিন্ন পর্যটন স্পটে নিরাপদ, নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ট্যুরের আয়োজন করে আসছে।
নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে স্মার্ট ট্যুরিজম দেশের পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি নিজ জেলা সিরাজগঞ্জের পর্যটনকে দেশবাসী তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রতিনিয়ত বিভিন্ন চমৎকার আয়োজন করে আসছে।
তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে স্মার্ট ট্যুরিজম সিরাজগঞ্জ পুরাতন জেলখানা ঘাট থেকে রওনা দিয়ে নৌকাভ্রমণ, বঙ্গবন্ধু সেতু ও রেলসেতু দর্শন, আড্ডাগল্প এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
















