বাংলা ভয়েস ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র রেজা ও তার তিন বছরের শিশু সন্তানের উপর হামলা ও মারপিটের এজাহার ভুক্ত আসামী, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ বেলকুচি থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে বেলকুচি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফুটানি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফ শেখ,মেয়র এবং তার শিশু সন্তান ও বেলকুচি প্রেস ক্লাবের সাংবাদিক আবু মুসাকে মারপিটের এজাহার ভুক্ত ২ নং আসামী।
উল্লেখ্য, গত ১৬ মে বৃহস্পতিবার বেলকুচি আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে রাজশাহী থেকে অডিট টিম এসেছিল।মেয়র রেজা ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার সুবাদে তিনিও সেখানে গিয়েছিলেন। দুপুর ২টার দিকে সেখান থেকে ফেরার পথে স্কুল গেটের আগেই এমপির এপিএস সেলিম সরকার দেশীয় পিস্তল ঠেকিয়ে তাঁর গতিরোধ করে।
এ সময় পিএসের সাথে থাকা ৫০/৬০জন দেশীয় অস্ত্র দিয়ে মেয়র ও তার শিশু সন্তান ফারিয়েল হক অস্বিত্তকে মারধর করতে থাকে। ঠেকাতে গেলে মোটরসাইকেলের চালক সাব্বির সরকার ও সহকর্মী নাবিন মন্ডল এবং ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক আবু মুসাকেও মারধর করা হয়। পরে মেয়র রেজা পিএস সেলিমকে প্রধান করে ৬০ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি মামলা করেন। এবং মারধরের স্বীকার সাংবাদিক আবু মুসা ও একটি মামলা করেন সে মামলারও ২ নং আসামী ইউসুফ শেখ। মামলার ৬০ জন আসামীর মধ্যে ৬জন বাদে সবাই আদালতে হাজির হয়ে জামিন নেয়। প্রধান আসামীসহ বাকি ৬ জন আদালতে হাজির হয়ে জামিন না নিলে আজ মামলার ২ নং এজাহার ভুক্ত আসামী ইউসুফ শেখ গ্রেফতার হয়।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফুটানি মার্কেট এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নামীয় এজাহার ভুক্ত আসামী ইউসুফ শেখকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
















