মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরায় চোরাকারবারিদের হিংস্র হামলায় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে চোরাকারবারি চক্রের হাতে মারপিটের শিকার হয়েছেন ঐ যুবক। আহত যুবক কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের প্রয়াত মোবারেক আলী খান এর ছেলে স্বাধীন খান।
এ ঘটনায় গত ইং ১৮-০৫-২৪ তারিখ কলারোয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে স্বাধীন খান (৩২) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত ২ মার্চ শনিবার দুপুরে কলারোয়া থানাধীন পাচনল গ্রামের হবিবর মাষ্টারের লিচু বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে কলারোয়া থানার পুলিশ শফিকুল ইসলাম নামে এক যুবককে ৭ কেজি রুপার অলংকার সহ আটক করে। এ সময় অবৈধভাবে রুপা বহনকারী একটি Apace মোটর সাইকেল যার গাড়ি নং সাতক্ষীরা-ল ১১-৫৬২৮ মটর সাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় কলারোয়া থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং জি,আর-৪০/২৪, তারিখ ০২-০৩-২৪ ইং। জানা যায়, উল্লেখিত এই মামলায় ভুক্তভোগী স্বাধীন খান সাক্ষী ছিলেন। এর রেশ ধরে চোরাকারবারিরা বিভিন্ন সময় শত্রুতা পোষণ এমনকি স্বাধীন খান কে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি অব্যাহত রাখে। ১১-৫৬২৮ মটর সাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় কলারোয়া থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং জি,আর-৪০/২৪, তারিখ ০২-০৩-২৪ ইং। জানা যায়, উল্লেখিত এই মামলায় ভুক্তভোগী স্বাধীন খান সাক্ষী ছিলেন। এর রেশ ধরে চোরাকারবারিরা বিভিন্ন সময় শত্রুতা পোষণ এমনকি স্বাধীন খান কে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি অব্যাহত রাখে।
ভুক্তভোগী সুত্রে প্রকাশ, পূর্ব শত্রুতার জের ধরে চোরাকারবারির গডফাদার রায়হান খান ডালিমের নির্দেশে গত ১৮ মে শনিবার বেলা ১২.৪০ মিনিট সময় কলারোয়া থানাধীন রায়টা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেশীয় অস্ত্রে সুসজ্জিত একটি দল স্বাধীন খান কে হত্যার উদ্দেশ্যে আগে থেকে ওত পেতে থাকে। এ সময় কলারোয়ার আলাইপুর গ্রামের চিহ্নিত চোরাকারবারি ও মানবপাচারকারী নুরুল আমিন এর নেতৃত্বে ৪/৫ জনের একটি চোরাকারবারি সন্ত্রাসী দল ভুক্তভোগী স্বাধীন খান কে দেখতে পেয়ে লোহার রড, বাঁশের লাঠি নিয়ে ছুটে এসে তাকে বেধড়ক মারপিট করে। স্বাধীন খান এর ডাক চিৎকারে লোকজন ছুটে এলে চোরাকারবারি সন্ত্রাসী চক্রটি তাকে আহত অবস্থায় রেখে চলে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় স্বাধীন খান কে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয় কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ভুক্তভোগী স্বাধীন খান আইন আদালত সহ সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
















