বাংলা ভয়েস ডেস্ক:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক হয়েছে।
আজ বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।
আটককৃত নাজমুল (১৪) সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।
এছাড়াও শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ দুই পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সিরাজুল (৩০), ইমন (২০) ও নার্গিস (৪৫)।
সুবকচনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন তিনি জানান, আজকে দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করে।
প্রিজাইডিং অফিসার আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবে।
















