মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)
মিয়ানমার অভ্যন্তরে চলছে সারা রাত গোলাগুলির ও ভারি মর্টার শেলের শব্দ। আরকান আর্মি ও বিদ্রুহীরা একের পর এক দখল করছে ক্যাম্প ঘাটি ও সরকারে সামরিক ও বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থান মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে হোয়াইক্যাং দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার ১জন সেনা সহ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপির) ৯ সদস্য।
রোববার (১৪ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী ও ঝিমংখালী সীমান্ত দিয়ে রাতে আরকান আর্মির সাথে মোখামোখি গুলাগুলি করে ৩০/৩৫ আহত হয়ে প্রানে বাঁচতে আশ্রয়ের জন্য অস্ত্র সহ বাংলাদেশ পালিয়ে আসে।
আটক কৃত হলেন ১জন সেনাবাহিনীর সদস্য ৮জন বিজিপি সদস্য তাদেরকে সিমান্ত নিউজিত বাংলাদেশ বিজিবি কড়া পাহারায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়।
আহত দুই বিজিপি সদস্য কে বেলা ১২টার পর উন্নত চিকিৎসার জন্য বিজিবি নিরাপত্তায় বিজিবি এম্বুলেন্স যোগে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। নিউজ লেখা পর্যন্ত এখনো গুলোগুলির শব্দ শুনাযাচ্ছে
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। তিনি জানান, সকালে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।


















