শাহ আলম সরকার (ডেস্ক)
প্রধানমন্ত্রীর কাছ থেকে পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম” পেলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ এর প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে সর্বোচ্চ বিপিএম পদক পরিয়ে দেন।
‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ পুলিশ সপ্তাহ ২০২৪ মূল প্রতিপাদ্য সামনে রেখে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৪ বার্ষিক পুলিশ প্যারেড শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বাংলাদেশ পুলিশ মেডেল” (বিপিএম)-সেবা-২০২৩ পদক পরিয়ে দেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়কে।
এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম মহোদয়, পুলিশ সদর দপ্তরের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















