মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম সংবাদদাতা
পীরগাছায় নিখোঁজের তিন দিন পর উম্মে হাবিবা নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া পানাতি পাড়া এলাকার একটি পুকুর থেকে হাবিবার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্হানীয়রা জানান, গত শনিবার সকালে নিখোঁজ হয়েছিল ওই এলাকার আব্দুল হাকিম মিয়ার ৭ বছর বয়সি মেয়ে উম্মে হাবিবা। সে রংপুর জেলার পীরগাছার মিলেনিয়াম চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়ে।
সোমবার বাড়ির পাশের পুকুরে হাবিবার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুকুর থেকে মরদেহ উদ্ধার এবং সুরুতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে কোথাও কোন আঘাতের চিহ্ন বা দাগ পাওয়া যায়নি অসাবধানতাবশত পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এসময় হাবিবার গায়ে শীতের কাপড়ও ছিল। নিহতের বাবা আব্দুল হাকিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেয়া হবে।


















