মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে ট্রাকের চাপায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সাদমান সাদিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। অপর আরোহী হিমুকে গুরুত অসুস্থ অবস্হায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম ধরলা ব্রিজের পশ্চিম পাড়ের কাছে ঠ্যানারি পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিক কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ী বানিয়া পাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। সাদিক স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের ঠ্যানারি পাড়া এলাকায় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি পড়ে যায়।
এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অপর আরোহী হিমুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।, তিনি বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















