মোঃ মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আজ (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ মিনার চত্তরে রংয়ের কাজ ও আল্পনার কাজ সম্পন্ন ।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনারে রংয়ের কাজ ও আল্পনার কাজ শেষ হয়েছে।
উপস্থিত ছিলেন এবং নিজ হাতে আল্পনার কাজ করেছেন অত্র বিদ্যালয়ের “প্রধান শিক্ষক “জনাব শিম্মি উজ জাহান, ও অফিস সহায়ক মোঃ বেলাল হোসেন।


















