মোঃমতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আজ (১৯ ফেব্রুয়ারী) সোমবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ খ্রী: ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলার নুকালী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত উপজেলা পর্যায়ে ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সকাল ১০টায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান,
জনাব মোঃ আজাদ রহমান,শাহজাদপুর পৌরসভার মেয়র,জনাব মনির আক্তার খান তরুলোদী।
সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পোতাজিয়া ইউ/পি চেয়ারম্যান,জনাব মোঃ আলমগীর জাহান বাচ্চু,শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: আব্দুস ছালেক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,
জনাব মোঃ আনিসুজ্জামান সহ উপস্থিত সকল শিক্ষকগন ও শিক্ষার্থীগন।


















