মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসদ নেতা প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।
এলাকাবাসী জানান, আজ সকালে তার নিজ ঘড়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানাযায়, প্রভাত চন্দ্র ঋণগ্রস্ত হয়ে পরেছিলেন। পাওনাদারদের প্রচণ্ড চাপে মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পরেছিলেন। ঋণের টাকা পরিশোধে ব্যর্থতার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহতা করতে পারেন বলে অনেকের ধারণা।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটা আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


















