মাহিউর রহমান, সংবাদদাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ ই ফেব্রুয়ারি (রবিবার) দুপুর সাড়ে ১২টায়র সময় উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান।
নিহত মকবুল হোসেন বাদশা (৭০) ওই এলাকার বাসিন্দা। তাকে হত্যার অভিযোগে ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে গ্রেপ্তার করা হয় ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল ভাতিজা করিমের। রোববার দুপুরে মকবুল বাড়িতে কাজ করছিলেন। এ সময় করিম পেছন থেকে লাঠি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা করিমকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার ও করিমকে গ্রেপ্তার করে।”
ওসি আবু ছালাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















