২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের উপ-ধর্মবিষয়ক সম্পাদক শহীদ বীর শিহাব আহমেদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাদ আছর সিরাজগঞ্জের মাধবপুর জামে মসজিদে আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ শিহাব আহমেদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম সরকার (আদিব), সহ-সভাপতি ইমরাউল রাফাত আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সৌরভ, ইব্রাহিম সরকার, আরিফুল ইসলাম, সোহেল রানা, হেলাল উদ্দিন, সিয়াম, স্মৃতি ফাউন্ডেশনের আব্দুস সালাম, সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের সিফাত আহমেদ ও মাহেদুল ইসলামসহ অত্র মহল্লার মুরব্বি ও যুবসমাজ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদ শিহাব আহমেদের স্মরণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















