হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাতে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ রায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৪৪ ধারা জারি করে।
















