ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন-এর টাঙ্গাইল জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা শাখার সাধারণ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
জেলা কমিটির উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা এক বছরের জন্য নতুন জেলা কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আরিফ আহমেদ সভাপতি এবং হোসাইন মঈন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক নূর আহম্মদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত সরকার, প্রচার সম্পাদক ইমাম হাসান সোহান এবং কার্যকরী সদস্য জাহিদুর রহমান হিমেল ও সিথী ধর।
সভায় বক্তারা সংগঠনের মানবিক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
















