টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার তারেকসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, কলেজের দাতা সদস্য মো. আকতারুজ্জামান বাবুল, প্রতিষ্ঠাতা সদস্য মো. তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা রাশিদা খান প্রিয়াঙ্কা, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু তালেবসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান।
















