টাঙ্গাইলে পাঠাভ্যাস সৃষ্টিতে মুক্ত পাঠাগারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও ‘মুক্ত পাঠাগার সম্মাননা-২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল ৩:৩০ মিনিটে টাঙ্গাইল শহরের রয়্যাল প্যালেসে সৃজনশীল সংগঠন ছায়ানীড়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট আজীম উদ্দীন বিপ্লব এবং জয়িতা লুৎফা আক্তার মিতা।
ছায়ানীড়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান ও প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমানসহ সংগঠনের সদস্য,লেখক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য, উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়।
পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ছায়ানীড়ের উদ্যোগে টাঙ্গাইল জেলার ১২টি ইউনিয়নে মো. আজগর আলীর সৌজন্যে ‘বেগম খালেদা জিয়া মুক্ত পাঠাগার ’ প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
















